ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ২৭ অক্টোবর ২০২২
আপডেট: ১৭:১৫, ২৭ অক্টোবর ২০২২

মৌলভীবাজার | শিক্ষক দিবস পালিত

শিক্ষক দিবস ২০২২ উপলক্ষ্যে মৌলভীবাজারে আনন্দ র‍্যালী

শিক্ষক দিবস ২০২২ উপলক্ষ্যে মৌলভীবাজারে আনন্দ র‍্যালী

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে ‘শিক্ষক দিবস’ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মৌলভীবাজার সরকারি কলেজ থেকে সকাল ১০টায় র‍্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার, অতিরিক্ত পুলিশ জিয়াউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী। স্বাগত বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ