ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ২২ নভেম্বর ২০২২

রাজনগরে একদিনে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহববধূ

৪টি নবজাতকই সুস্থ, স্বাভাবিক আছে

৪টি নবজাতকই সুস্থ, স্বাভাবিক আছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক গৃহবধূ একই দিনে পরপর ৪ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের দুইজন ছেলে ও দুই জন মেয়ে শিশু।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ৪ সন্তানের জন্মদেন রাজনগরের মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস।

লিপি রানী দাস জানান, বিভিন্ন সময় মেডিকেল চেকআপ করলে চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সোমবার সেখানে তার পরপর ৪ সন্তানের জন্ম হয়। এদের মধ্যে ২ জন ছেলে এবং ২ জন মেয়ে।

এক সাথে সুস্থ ও স্বাভাবিক ৪টি সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি। তিনি আরো বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন শিশু ৪টির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো রয়েছে। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিকেলে রয়েছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে আসবেন।

তাদের পূর্বে ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিষয়টি স্বামী অমিত দাসকে জানানো হলে তিনিও ৪টি সন্তান পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন বলে জানান তার স্ত্রী।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়