ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ২২ নভেম্বর ২০২২

কমলগঞ্জে ১৫ দিনে ৩ মোটরসাইকেল চুরি

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি সময়ে মোটরসাইকেল চোর তৎপর হয়ে উঠেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকা থেকে গত ১৫ দিনে অন্তত ৩টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়ভাবে জানা যায়, গত সপ্তাহে শমশেরনগর বাজারের একটি বাসা থেকে বিমান বাহিনীর সার্জেন্ট জহুরুল ইসলামের একটি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে। এর পাশের বাসার বারান্দা থেকে আরও একটি মোটর সাইকেল চুরি হয়েছে। শমশেরনগর লামাবাজারস্থ এনজিও সংস্থা কারিতাস এর অফিসের বারান্দা থেকে ডিসকভার নামে একটি মোটর সাইকেল চুরি হয়েছে।

মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দু’টি জিডি দায়ের হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা।

সাইকেল উদ্ধার ও চোরচক্রকে আটকের জন্য জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়