Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:১৯, ২৮ নভেম্বর ২০২২

মৌলভীবাজারে ‘ভূমি সংক্রান্ত গণশুনানি’ অনুষ্ঠিত

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানির সময়। ছবি- আইনিউজ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানির সময়। ছবি- আইনিউজ

মৌলভীবাজারের ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির উদ্যোগে ‘ভূমি সংক্রান্ত গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে বেলা আড়াইট পর্যন্ত এই গণশুনানি চলে। অনুষ্ঠান সমন্বয় করেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হাবিবুর রহমান এমপি, নেছার আহমদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, খান মোহাম্মদ শুভ এমপি, অতিরিক্ত সচিব আব্বাস উদ্দিন, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাশ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

গণশুনানিতে সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, কৃষক, ভূমিহীন, হিজড়া সম্প্রদায়ের লোকজনসহ নানা প্রান্তের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে মৌলভীবাজারের ভূমি সংক্রান্ত সমস্যা এবং করণীয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, নানা কারণে মৌলভীবাজারের জমির শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে। হাওরের মাছের জলাভূমি কৃষি জমিতে রূপান্তর হচ্ছে। পরবর্তীতে সেখানে বাড়িঘর উঠছে।

এছাড়া কৃষিজমিতে অপিকল্পিতভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংসদীয় স্থায়ী কমিটিকে অনুরোধ জানানো হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়