Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:৩৯, ১ ডিসেম্বর ২০২২
আপডেট: ২২:২৮, ১ ডিসেম্বর ২০২২

মৌলভীবাজারে মেয়র মুক্তমঞ্চের উদ্বোধন, চলছে ৭ দিনের বিজয় উৎসব

মুক্তমঞ্চের উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নেছার আহমদ। ছবি- আইনিউজ

মুক্তমঞ্চের উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নেছার আহমদ। ছবি- আইনিউজ

মৌলভীবাজার পৌরসভার পুকুরপ্রাঙ্গণে নির্মাণ হয়েছে মুক্তমঞ্চ। নামে দেওয়া হয়েছে ‘মেয়র মুক্তমঞ্চ’। সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি মুক্তমঞ্চের। অবশেষে সে দাবি পূরণ হয়েছে।

‘রক্তে কেনা মহান বিজয়, প্রাণের গহীনে কথা কয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে বিজয় উৎসব-২০২২ ও মেয়র মুক্তমঞ্চের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, শিক্ষাবিদ অধ্যপক আব্দুল খালিক, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু ও নাট্যকার আব্দুল মতিন।

স্বাগত বক্তব্য দেন পৌর কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথী পাল।

এ সময় পৌর কাউন্সিলরগণ, সংস্কৃতিকর্মী ও সংগঠক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন শর্মিলা দেব।

সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য ও নাটক পরিবেশন করে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি, সুরের ভেলা এবং মনু থিয়েটার। 

আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিজয় উৎসবে ২১ টি সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়