জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ী থানার সহযোগিতায় পাঁচ বছর পর পরিবার ফিরে পেল নিখোঁজ নারী
আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ। ছবি- প্রতিনিধি
জুড়ীতে ৫ বছর ধরে নিখোঁজ থাকা আমেনা বেগম নামে এক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ।
আজ (১৩ ডিসেম্বর) আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রায় ৫ বছর ধরে নিখোঁজ ছিল পঞ্চগড় জেলার মানসিক ভারসাম্য হীন এই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে পুলিশ প্রটেকশনে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা এবং মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরে পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
৫ বছর পর স্বামী তার স্ত্রীকে এবং সন্তান তার মা কে ফিরে পেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ আইনিউজকে বলেন, সাধারণ মানুষের কল্যানে কাজ করাই পুলিশের লক্ষ্য। আজ আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্টদের প্রতি জুড়ী থানা পুলিশ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























