ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ১৪ ডিসেম্বর ২০২২

ভারতে অনুপ্রবেশের সময় ৮ রোহিঙ্গা আটক

আটকৃত রোহিঙ্গা সদস্যরা। ছবি- আইনিউজ

আটকৃত রোহিঙ্গা সদস্যরা। ছবি- আইনিউজ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকা থেকে ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জুড়ীর কচুরগুল নালাপুঞ্জি সীমান্তে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা অবস্থায় কয়েকজন ব্যক্তিকে দেখা গেলে এলাকাবাসী আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ করা জানা যায় যে তারা রোহিঙ্গা শরণার্থী।

জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম বলেন, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা অবস্থায় ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশীসহ ৯জনকে আটক করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়।

পরে ইউপি চেয়ারম্যান বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে খবর দেই। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতরা হলো- উখিয়া উপজেলার তাইংখালী গ্রামের মো.ইসমাঈল (১৬), সায়েদ (১৮), নূর কামাল, তহসিন মোহাম্মদ, সিনুয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি (২০), শহিদা বিবি (১৯), রায়হান (৪২)।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা গেছে আটককৃতদের মধ্যে ৮ জন রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে আটক করা হয়েছে। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

ঘটনাস্থলে পুলিশ এখন‌ও আছে, আরো তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়