কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব
শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার নারায়ণক্ষেত্র গ্রামে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনেঅনুষ্ঠিত ধামাইল উৎসবে বিভিন্ন এলাকা থেকে ৭ টি দল অংশগ্রহণ করে। ধামাইল উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ পরিচালক (অ. দা.) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উৎসবে শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্য ধামাইল উৎসব প্রথমবার মুন্সীবাজার ইউনিয়নে আয়োজন করায় আয়োজক কর্তৃপক্ষ ও শব্দকর সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে এরকম আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার দাবি করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
লেখক-গবেষক আহমেদ সিরাজ বলেন, এ দেশের অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়কে সরকারের সকল উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত করা সময়ের দাবি।
এদিকে সমাজের পিছিয়ে পড়া শব্দকর সম্প্রদায়কে নিয়ে এটিই ছিলো মণিপুরি ললিতকলা একাডেমির উদ্যোগে প্রথম কোন আয়োজন।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
আই নিউজ ভিডিও
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























