মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনারোধে গাড়ি চালকদের বিআরটিএ’র প্রশিক্ষণ
প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকের হাতে সনদ তুলে দিচ্ছেন জেলা প্রশাসন ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ
সড়ক দুর্ঘটনারোধে মৌলভীবাজারে পেশাজীবি গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ।
আজ সোমবার (২৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমান।

প্রশিক্ষণে জেলার দুই শতাধিক বাস, সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালক অংশ নেন। ছবি- আই নিউজ
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের উপস্থিতিতে প্রশিক্ষণে জেলার দুই শতাধিক বাস, সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালক অংশগ্রহণ করেন।
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমান, পরিদর্শক শেখ আব্দুল ওয়াহিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুরাদে আলম ও ট্রাফিক ইন্সপেক্টর মারিকুল ইসলাম।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার












