মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গল-কমলগঞ্জে চলছে ভোটগণনা
ভোটগণনা করছেন দায়িত্বরত কর্মকর্তারা। ছবি- আই নিউজ
শেষ হলো তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনার কাজ। গণনা শেষ হলে জানা যাবে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনের ফলাফল।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে সারাদেশের সঙ্গে একযোগে শ্রীমঙ্গল-কমলগঞ্জেও শুরু হয় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সারাদিন কিছু বিচ্ছিন্ন ঘটনাসহ ভোটারের কম উপস্থিতির মধ্যে দিয়ে শেষ হয়ে ভোটগ্রহণ।
এরমধ্যে শ্রীমঙ্গলে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ভোটকেন্দ্রের ৪ জন প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে এবছর তিনটি পদে তিন জন করে মোট নয় প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার আছেন ১ লাখ ২৮ হাজার ৪৮২ জন এবং নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৯৬১ জন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























