Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১৫, ৩ জুন ২০২৪
আপডেট: ১৫:২৩, ৩ জুন ২০২৪

মৌলভীবাজার শহরে কিশোর খু*ন

জিসান হ-ত্যা মামলায় আটক খু*নি। ছবি- আই নিউজ

জিসান হ-ত্যা মামলায় আটক খু*নি। ছবি- আই নিউজ

মৌলভীবাজার পৌর শহরের চুবড়া এলাকায় রা*গের বশে এক কিশোর খু*নের ঘটনা ঘটেছে। নি*হ*ত শিক্ষার্থী তানজিম চৌধুরী জিসান আইডিয়াল স্কুলের অস্টম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। 

রোববার (২ জুন) রাত্ত ১১ টায় চুবড়া এলাকায় ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান- চুবড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রীর সাথে একই এলাকার আনোয়ারের সাথে বেশ কিছুদিন থেকে প্রেমের সম্পর্ক চলছিল। শরিফুল হবিগঞ্জের মাধবপুরে একটি ব্যাংকে চাকুরির সুবাদে থাকতেন। সপ্তাহের ছুটির দিন শুক্রবার বাড়িতে থাকতেন। আবার শনিবার বিকেলে চলে যেতেন মাধবপুরে। শরিফুলে অনুপস্থিতিতে আনোয়ার প্রায়ই বাসায় যাওয়া-আসা করতো।

নি*হত কিশোর তানজিম চৌধুরী জিসান। ছবি- সংগৃহীত 


এনিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছিল ও তাদের বাসায় ঢিল ছোঁড়া হতো। এনিয়ে রোববার রাতে আবারও ঢিল ছুঁড়লে আনোয়ার উত্তেজিত হয়ে ধা*রা*ল অস্ত্র দিয়ে জিসান, শাওন ও মোবারককে এ*লো*পা*থা*রি আ*ঘা*ত করে মা*রা*ত্ম*ত*ক*ভা*বে আহত করে। ঘটনার পর শরিফুলের স্ত্রী বাসা ছেড়ে পা*লি*য়ে যান।

স্থানীয়রা আ*হ*ত তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান ও মোবারকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভর্তির পর চিকিৎসকরা জিসানকে মৃ*ত ঘোষণা করেন। মৃ*ত্যৃ*র খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসি আনোয়ারের বাসা ঘেরাও করে তাকে আটকে রাখে ও ভাংচুর করে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসি ঘা*ত*ককে পুলিশের কাছে সোপোর্দ করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে.এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ*ত্যা*র রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নি*হ*তে*র লাশ ময়না তদন্তে জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়