শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি- সংগৃহীত
চা শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (০৩ জুন) সকালে শ্রীমঙ্গলে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউজে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সহ সভাপতি পংকজ কন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বৈশিষ্ট তাঁতী, সহ সভাপতি জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংগঠন হিসেবে রেজিষ্ট্রেশন পেয়েছিলো। চা শ্রমিক ইউনিয়ন এর মাধ্যমে শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে কাজ করতে পারছে। মালিকপক্ষের কাছে এই সংগঠন এর মাধ্যমে দাবী জানাতে পারছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























