Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৯ জুন ২০২৪

শ্রীমঙ্গলে গোয়াল ঘর থেকে অজগর উদ্ধার

বিশাল অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি। ছবি- আই নিউজ

বিশাল অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে একটি বড় আকারের অজগর উদ্ধার করেছে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার (০৯ জুন) বেলা ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়ীর গোয়াল ঘরে অজগরটিকে পাওয়া যায়। অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল।

স্বপন দেব সজল জানান, দুপুর ২টার দিকে ছাদই মিয়ার বাড়ীতে হাসান মিয়ার গরু ঘরের ভিতরে ঘরের তীরের মধ্যে বিশাল অজগর দেখে আ*তঙ্কিত হয়ে পড়েন ঘরের সদ্যসরা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

বিশাল অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি বলে জানিয়েছেন স্বপন দেব সজল। 

উদ্ধারের পর অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়