শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৬:৫৮, ৯ জুন ২০২৪
শ্রীমঙ্গলে চা বাগানে শিশু উন্নয়ন প্রকল্পের মাসিক স্বাস্থ্যবিধি প্রচারাভিযান
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ জুন) সকাল ১১টায় কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রচারাভিযানে প্রকল্পের উপকারভোগী মা, শিশু, ও কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন।
রিবিকা মহাপাত্রের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মা ও কিশোর কিশোরীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সুকৃতি পাল এবং ডা. দেবশ্রী দত্ত।

এসময় বক্তারা বলেন কিশোরীদের বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, মাসিক পিরিয়ড বা ঋতুস্রাব, মাসিকের সময়ে করনীয়, কাপড় স্যানিটারি প্যাডের ব্যবহার ও ব্যাবস্থাপনা সম্পর্কে ধারনা, বয়ঃসন্ধিকালিন পুষ্টি সম্পর্কে জ্ঞান লাভ, ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং ভ্রান্ত ধারনা ও সমাজের কুসংস্কার থেকে দূরে থাকার বিষয়ে আলোচনা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী, প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই, ইউনিয়ন সহকারি স্বাস্থ্য পরিদর্শক কল্পনা রানী বিশ্বাস, পরিবার কল্যাণ সহকারী শিমুল কর্মকার, জাগছড়া শিশু উন্নয়ন প্রকল্পের সমাজকর্মী ফ্লোরিস আমসে, শিক্ষক মেমোরিয়াল খংলা, প্রকল্পের ইমপ্লিমেন্টার প্রতিমা ম্রং প্রমুখ।
এ সময় প্রকল্পের ৭১ জন উপকারভোগী মা ও কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন সামগ্রী ও ফলিক এসিড আয়রন টেবলেট বিতরণ করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























