Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ১২ জুন ২০২৪

মৌলভীবাজার সদরে ৩ দোকানে ১০ হাজার টাকা জরিমানা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য বিক্রিতে অনিয়মের অপরাধে তিনটি দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনটি দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। 

বুধবার (১২ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলার পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাঁকে সহযোগিতা করে  সদর মডেল থানার পুলিশ ফোর্স। 

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মোস্তফা বিজনেজ স্টোরকে ২ হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়