মৌলভীবাজার প্রতিনিধি
ধানের শীষের প্রচারণায় এম নাসের রহমানের বড় মেয়ে আমিরা রহমান
ছবি: আই নিউজ
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে নেমেছেন তাঁর বড় মেয়ে ইঞ্জিনিয়ার আমিরা রহমান। বুধবার মৌলভীবাজার শহরের মোকাম বাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন তিনি।
প্রচারণাকালে বাজারজুড়ে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ব্যবসায়ী ও সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে চলে প্রচারণা কার্যক্রম। ইঞ্জিনিয়ার আমিরা রহমানের উপস্থিতিতে পুরো মোকাম বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় তিনি বলেন, “এলাকার মাটি ও মানুষের নেতা এম নাসের রহমান সবসময় সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের কথা ভেবে রাজনীতি করে আসছেন। মৌলভীবাজার-৩ আসনকে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী এলাকায় রূপ দিতে ধানের শীষের বিজয় অপরিহার্য।”
প্রচারণাকালে স্থানীয় ভোটাররা ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান। অনেকেই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের প্রত্যাশা ও সুষ্ঠু জনপ্রতিনিধিত্বের আশার কথা ব্যক্ত করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মোকাম বাজারে ধানের শীষের এই প্রচারণা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























