Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজার-১ আসনে বিপুল ভোটে বিএনপির নাসির উদ্দিন বিজয়ী

ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন আহমেদ। ছবি: আই নিউজ

ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী নাসির উদ্দিন আহমেদ। ছবি: আই নিউজ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেন।

দুই উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ) ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।

মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়