নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার-৩ আসনের এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চান জেলাবাসী
এমপি এম নাসের রহমান। ছবি: আই নিউজ
মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য এম নাসের রহমান-কে মন্ত্রীসভায় দেখতে চান মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ। জেলার উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, চা শিল্পের আধুনিকায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে তাঁর নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
মৌলভীবাজার জেলা প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। শ্রীমঙ্গলের সবুজ চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওরসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। পাশাপাশি দেশের চা শিল্পের একটি বড় অংশ এ জেলাকেন্দ্রিক। প্রায় দুই শতাধিক চা-বাগানের মাধ্যমে হাজারো শ্রমিকের জীবিকা নির্ভর করছে এ খাতের ওপর। এছাড়া গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অর্থনৈতিক স্থাপনা জেলাটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
সচেতন মহলের দাবি, এসব সম্ভাবনাকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে হলে কেন্দ্রীয় পর্যায়ে শক্ত অবস্থান প্রয়োজন। এম নাসের রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত ইস্যুতে সক্রিয়। তাঁর প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই।
ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা মনে করেন, পর্যটন ও চা শিল্পনির্ভর অর্থনীতিকে টেকসই করতে নীতিগত সহায়তা ও বাজেট বরাদ্দ জরুরি। একজন যোগ্য ও প্রভাবশালী মন্ত্রী থাকলে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ প্রেক্ষাপটে মৌলভীবাজারবাসীর প্রত্যাশা মৌলভীবাজার-৩ আসনের জনপ্রতিনিধি এম নাসের রহমানকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হলে জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























