নিজস্ব প্রতিবেদক
প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানের সাক্ষাৎ
নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী। ফাইল ছবি
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নির্বাচনে বিজয় লাভের পর রাজনৈতিক সৌজন্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজ উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কুশল বিনিময়, শুভেচ্ছা আদান-প্রদান এবং তাদের ব্যক্তিগত খোঁজখবর নিয়েছেন।
নির্বাচন-পরবর্তী সময়কে ইতিবাচক ও সম্প্রীতিময় রাখতে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি-এর প্রার্থী প্রীতম দাশ এবং জাতীয় পার্টি-এর প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন-এর সঙ্গে। তিনি তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।
সূত্র জানায়, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে পারস্পরিক সম্মান ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে এই উদ্যোগ নেন হাজী মুজিব। তিনি বলেন, “নির্বাচন প্রতিযোগিতামূলক হলেও আমরা সবাই এই এলাকার মানুষ। উন্নয়ন ও জনগণের কল্যাণই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।”
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং নির্বাচনে তার বিজয়ের জন্য অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে মৌলভীবাজার-৪ আসনের উন্নয়ন, বিশেষ করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সার্বিক অগ্রযাত্রায় সবাই মিলে ইতিবাচক ভূমিকা রাখবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর এমন সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করে এবং এলাকায় সম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। এতে বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্য ও সহযোগিতার বার্তা জনগণের কাছে পৌঁছে যায়।
স্থানীয় সচেতন মহলও নবনির্বাচিত সংসদ সদস্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা একটি পরিণত রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার-৪ আসনের জনগণের আস্থা অর্জন করেন। নির্বাচনের পরপরই উন্নয়ন কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচন-পরবর্তী এমন ইতিবাচক উদ্যোগ মৌলভীবাজার-৪ আসনে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























