শ্রীমঙ্গল প্রতিনিধি
নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা বিনিময়
ছবি: আই নিউজ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)–এর সঙ্গে শ্রীমঙ্গল উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি চর্চা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রীমঙ্গলের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























