নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১২ দিন পর পরিবারের সন্ধান, সৌদি ফেরত রিজিয়া বেগম হস্তান্তর
ছবি: আই নিউজ
দীর্ঘ ১২ দিন পর সৌদি আরব থেকে দেশে ফেরত আসা রিজিয়া বেগমের পরিবারের সন্ধান মিলেছে। আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে তাকে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিজিয়া বেগম। সে সময় তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল অসংলগ্ন। তিনি নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারছিলেন না। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা তাকে নিরাপদ আশ্রয় ও পরিবারের সন্ধানের লক্ষ্যে ব্র্যাক পরিচালিত মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন।
ব্র্যাক জানায়, রিজিয়ার কাছে কোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। কেবল বিমানের টিকিটে তার নাম “রিজিয়া বেগম” এবং পিতা/স্বামীর নাম হিসেবে “আব্দুর নুর” উল্লেখ ছিল। পরে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) -এর খুলনা অঞ্চলের পুলিশ সুপার রেশমা শারমিন ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ঢাকায় পিবিআই সদস্যরা রিজিয়ার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হন যে তার বাড়ি মামদনগর গ্রামে, যা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত।
পরবর্তীতে ব্র্যাক প্রতিনিধিরা সংশ্লিষ্ট গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের খুঁজে বের করেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। রিজিয়া বেগমকে গ্রহণের জন্য তার ছেলে ও মেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
আজ এক সংক্ষিপ্ত আয়োজনে রিজিয়া বেগমকে তার পরিবারের কাছে নিরাপদে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ সময় তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























