শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২৩:১৬, ১ মার্চ ২০২৬
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রসঙ্গে এমপির সঙ্গে মতবিনিময়
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ‘লেবার হাউস’-এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের নেতৃবৃন্দ নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালেন্দী, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, সাধন হাজরা প্রমুখ।
এসময় ইউনিয়ন নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে জানান, বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে দ্রুত নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























