Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬,   চৈত্র ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ২০ মার্চ ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন। ছবি: আই নিউজ

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন। ছবি: আই নিউজ

সৌদি আরবের সঙ্গে সময়ের মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন জেলার শতাধিক পরিবারের মুসল্লিরা। ভিন্ন আবহে হলেও উৎসবের আনন্দ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি ছিল অনন্য।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। জামাতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ঈদের নামাজ আদায়ের পর দেশ, জাতি এবং সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা মানবতার কল্যাণ, বৈশ্বিক সংকট নিরসন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

নামাজ শেষে আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ভিন্ন দিনে ঈদ উদযাপন হলেও তাদের মাঝে ছিল না কোনো বিভেদ; বরং ছিল একতা, ভালোবাসা ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ।

স্থানীয়দের মতে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করলেও মূল চেতনা একই- আত্মশুদ্ধি, ত্যাগ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি। এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ব ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেয় বলেও তারা মনে করেন।

সব মিলিয়ে, মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন ছিল ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের এক সুন্দর প্রতিফলন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়