শ্রীমঙ্গল প্রতিনিধি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
ছবি: আই নিউজ
জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে ডিপোগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
জানা গেছে, গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন তেল ডিপোতে ৪৬ ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকানো, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব দেশে পড়ায় কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিরোধ এবং তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ডিপোগুলোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী যানবাহনের কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও বাড়তি তদারকি করা হচ্ছে।
ডিপো কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তেলের কিছুটা সংকট রয়েছে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলেও বিতরণে কিছুটা সময় লাগছে। তবে বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোর নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোথাও অবৈধ মজুদের অপচেষ্টা প্রতিরোধে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রেলপথে চট্টগ্রাম থেকে তেল আসা কিংবা বিভিন্ন ডিপো থেকে তেল পরিবহনের সময় অতিরিক্ত সদস্য মোতায়েন করে নজরদারি জোরদার করা হচ্ছে।
এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























