Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮, ৩০ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি`হ`ত ২, গুরুতর আ`হত ১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় একটি মাইক্রোবাস (হাইএস) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি চালক হান্নান মিয়া (৩৫)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজির মধ্যে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সিএনজিতে থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়