শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোল, শঙ্খ ও ঘণ্টার বাদ্যে হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
শনিবার সকালে শহরের হবিগঞ্জ সড়কে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীমঙ্গল সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শংকর বণিক। সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু।
শোভাযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে ঢাক, ঢোল, শঙ্খ, ঘণ্টাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নানা সাজে সজ্জিত হয়ে হাজারো মানুষ অংশ নেন। শোভাযাত্রায় ফুটে ওঠে রাধা-কৃষ্ণের অপূর্ব যুগল রূপ।

শোভাযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজনে অংশ নেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আজ আমরা জন্মাষ্টমীর র্যালিতে অংশ নিয়েছি। আমরা শ্রীমঙ্গল-কমলগঞ্জে এমন একটি পরিবেশ চাই, যেখানে সবাই মিলেমিশে কাজ করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেন উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা যায়। তাঁর নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক নেতাকর্মীকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে পাশে থেকে পাহারাদারের মতো দায়িত্ব পালন করতে হবে। আমরা সেই কাজই করছি। আমাদের লক্ষ্য হলো, সম্প্রীতির বন্ধনকে আগের তুলনায় আরও দৃঢ় করা এবং আরও উচ্চতায় নিয়ে যাওয়া।
তিনি বলেন, “আমি কোনো সন্ত্রাসীকে ভয় পাই না এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেব না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে, মিলেমিশে এই সমাজের জন্য কাজ করব। অনেকে মনে করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়তো একটু দুর্বল। না, তা নয়। আমি আপনাদের পাশে আছি, আপনাদের মাননীয় সংসদ সদস্য আপনাদের পাশে আছেন এবং আমার মাননীয় তারেক রহমান সাহেবও আপনাদের পাশে আছেন। আপনারা কোনো ভয় পাবেন না। আমরা সবসময় আপনাদের পাশে থাকব।”
পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















