ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ০০:০৫, ৩০ জুলাই ২০২০

মৌলভীবাজারের ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত

সিলেটের দুই ল্যাবে বুধবার (২৯ জুলাই) মৌলভীবাজারের ৭ জনসহ ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫০ ও ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ল্যাব: বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মৌলভীবাজারের ৭ জন রয়েছেন।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়