ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ২১:১০, ৪ সেপ্টেম্বর ২০২৬

গ্রেটার সিলেট কমিউনিটির সম্মেলনে বিশেষ ম্যাগাজিন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

লন্ডনে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সম্মেলন ২০২৬। সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাগাজিনটি সমৃদ্ধ করতে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

আগামী ১১ অক্টোবর ২০২৬, দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রকাশিতব্য বিশেষ ম্যাগাজিনে সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় নানা দিক তুলে ধরা হবে। এতে প্রবন্ধ, কবিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে।

পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রকাশের সুযোগ রাখা হয়েছে। সম্মেলন ও ম্যাগাজিন প্রকাশনাকে সফল ও সমৃদ্ধ করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন পাঠিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্যসচিব ড. মুজিবুর রহমান এক আহ্বানে সবার প্রতি এ সহযোগিতার অনুরোধ জানান।

তারা বলেন, সিলেটের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রবাসী সিলেটিদের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মানবতার কল্যাণ ও কমিউনিটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে সম্মেলনকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ কামনা করেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়