ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাহাবুদ্দিন আহমেদ সাবু (৫৫) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষার গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় সবধর আলীর বিশ্বাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, সাহাবুদ্দিন আহমেদ সাবু ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।

তিনি জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে সাহাবুদ্দিন আহমেদ সাবুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সাহাবুদ্দিন আহমেদ সাবুকে আশুলিয়া থানার মামলায় (মামলা নম্বর-২২) গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়