ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ৩০ জুলাই ২০২০

চালু হতে যাচ্ছে লন্ডন-সিলেট রুটে বিমান চলাচল

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরেই বন্ধ ছিল লন্ডন-সিলেট-লন্ডন রুটে বিমান চলাচল। এদিকে আন্ত:মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আবারও শুরু হতে যাচ্ছে এই রুটে ফ্লাইট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করেন।

করোনাকালে লন্ডন-সিলেট-লন্ডন রুটে বন্ধ থাকার কারণে সিলেটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় সিলেটের প্রবাসীরাও বিপাকে পড়েন। সরাসরি লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট চালুর দাবিতে সিলেটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবিও জানানো হয়।

এমতাবস্থায় আন্ত:মন্ত্রণালয়ের সভায় সরাসরি লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট চালু করার সিদ্ধান্ত হয়। তবে কবে থেকে এই ফ্লাইট চালু হবে তা জানা যায়নি।  

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেন, লন্ডন-সিলেট সরাসরি বিমানের ফ্লাইটটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সিলেটে কোয়ারেন্টাইন সুবিধা চেয়েছিল বিমান, সেই ব্যবস্থা করেছি আমরা। এছাড়া যে সমস্ত যাত্রীদের কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট থাকবে, কেবল তারাই হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। যাদের এ সার্টিফিকেট থাকবে না প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রেরণ করা হবে তাদেরকে।

এর আগে ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়- বিমানে যারা লন্ডন থেকে সিলেট আসবেন ঢাকায় ইমিগ্রেশন করে সেখানেই তাদের ব্যাগেজ ক্লেইম করতে হবে তাদেরকে এবং ঢাকা থেকে আবার নতুন করে বডিং পাস নিয়ে আসতে হবে সিলেটে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়