ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৩, ১ আগস্ট ২০২০

সিলেট বিভাগে শনাক্ত ১০৫ জনের দিনে সুস্থ ৫০

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা সংক্রমিত ব্যক্তির মৃৃত্যু হয় নি। এদিকে এ সময় বিভাগের সব জেলা মিলিয়ে ১০৫ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সাথে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫০ করোনা রোগী।

শনিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্ত ১০৫ জনের মধ্যে সিলেট জেলায় ৬৩ জন, হবিগঞ্জে ২১ ও সুনামগঞ্জ জেলায় ২১ জন রয়েছেন। তবে এ ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ২৪ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৬ জন। সুনামগঞ্জে করোনাকে জয় করেছেন ১০ জন। তবে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় কোনো রোগী সুস্থ হননি।

এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৯১৪ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৫৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৯৩ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮১ জন ও মৌলভীবাজারে ৯৮৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনাকে জয় করেছেন ৩ হাজার ৫১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪৬ জন। বর্তমানে সিলেটের চার জেলায় ১৯০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়