সিলেট প্রতিনিধি
২৪ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্যমুক্ত সিলেট নগরী
সিলেট সিটি করপোরেশন প্রতিশ্রুতি দিয়েছিল কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই নগরীকে বর্জ্য মুক্ত করবে। সেই প্রতিশ্রুতি পূরণ করে নির্ধারিত সময়ের আগেই কোরবানির পশুর বর্জ্য, চামড়া ব্যবসায়ীদের জড়ো করা চামড়া থেকে উদ্ভূত সকল প্রকার বর্জ্যসহ সুনামগঞ্জের এক চেয়ারম্যানের ফেলে রাখা সহস্রাধিক চামড়াও অপসারণ করেছে সিসিক।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার নগরীর কুমারপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে গণমাধ্যমকে বলেছিলেন, কোরবানির বর্জ্য অপসারণের লক্ষে সিলেট সিটি করপোরেশনে কয়েক স্তরে ১২’শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। ২৪ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরীকে ৩টি জোনে ভাগ করে সিসিকের ৯ টি মনিটরিং টিম কাজ বর্জ্য অপসারণ কাজ পর্যবেক্ষণ করছেন। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশক স্প্রে করা হবে।
এদিকে রোববার দুপুরের দিকে মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী বর্জ্য অপসারণের সময়সূচি থাকলেও শনিবার রাতের মধ্যেই সেটা করতে পেরেছে সিসিক।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণের পাশাপাশি চামড়া ব্যবসায়ীদের রাস্তায় জড়ো করে রাখা চামড়ার কারণে উদ্ভূত বর্জ্যও অপসারণ করে সিলেট সিটি করপোরেশন। দুর্গন্ধমুক্ত রাখার জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা রাস্তা ব্লিচিং পাউডার ও পানি দিয়ে পরিস্কার করেছে।
এ ব্যাপারে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হানিফুর রহমান জানান, কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সিলেট সিটি করপোরেশন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নগরী পরিষ্কার করতে সক্ষম হয়েছে। রাতে নগরী কোরবানির বর্জ্যমুক্ত করার কাজ শেষ হলেও এখনো মাঠে চারটি টিম কাজ করছে বলে জানান হানিফ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















