ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৫, ৩ আগস্ট ২০২০

জকিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল মুন্না (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মুন্না উপজেলার গঙ্গারজল ইউনিয়নের খাদিমান গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

রোববার (২ আগস্ট) রাত পৌনে চারটার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আগের দিন মুন্নাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ। পরে তাকে থানাহাজতে রাখা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, রোববার রাতে মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন তার সঙ্গীরা। আত্মরক্ষার্থে পুলিশের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় হাতকড়াসহ মুন্না পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যও আহত হন।

একপর্যায়ে উভয়ের গোলাগুলি বন্ধ হলে মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান জানান, নিহত মুন্না একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ১২ মামলা রয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থলে তল্লাশি করে ৮শ পিস ইয়াবা, একটি দেশীয় পাইপগান ও পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়