ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ৩ আগস্ট ২০২০

শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৬ জনের করোনা শনাক্ত

সোমবার (৩ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ উভয় স্থানের বাসিন্দা রয়েছেন।  

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি জানান, শাবির ল্যাবে সোমবার সুনামগঞ্জ থেকে ১৪টি ও সিলেট থেকে ২৩ টি নমুনা আসে। এই ৩৭টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ১১ জন ও সুনামগঞ্জের ৫ জন। 

নতুন ১৬ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৭ জনের। এদের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩৭৪ জন, সুনামগঞ্জে  ১ হাজার ৫১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮৫ জন এবং মৌলভীবাজারে ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।     

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১০ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়