ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৫, ৪ আগস্ট ২০২০
আপডেট: ২১:১৬, ৪ আগস্ট ২০২০

সিলেট বিভাগে একদিনে শতাধিক ব্যক্তির করোনা জয়

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জন করোনা সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১০১ জন কোভিড-১৯ রোগী। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন বিভাগের ১ জন রোগী।

সিলেট বিভাগে শনাক্ত ৬৮ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫০ জন ও সুনামগঞ্জে ৫ জন। হবিগঞ্জে শনাক্ত হন ৪ জন। মৌলভীবাজারে এই সময়ে ৯ জন রোগী শনাক্ত হন।

নতুন শনাক্ত ৬৮ জন নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১১৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৪১৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬২৩ জন। অপরদিকে  মৃত্যুবরণ করেছেন ১৪৯ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়