ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৪ আগস্ট ২০২০

শাবির ল্যাবে বিভাগের আরও ৫২ জনের করোনা শনাক্ত

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাসিন্দা রয়েছেন।  

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ৫৮টি, হবিগঞ্জের ৫০টি ও সুনামগঞ্জের ৬৬ টিসহ মোট ১৭৪ টি নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৫ জন সিলেট জেলার, হবিগঞ্জের ১৯ জন এবং ১৮ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়