সিলেট প্রতিনিধি
সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ২২৬ জন
সিলেট বিভাগে নতুন করে আরও ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে শনাক্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২২৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। করোনায় ১৪৯ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ১১১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১৩ জন করোনায় মারা গেছেন।
সবমিলে এখন পর্যন্ত সিলেটে ৪ হাজার ৪৩৫ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৩৫ জন, হবিগঞ্জে এক হাজার ২১৬ জন ও মৌলভীবাজারে এক হাজার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আইনিউজ/টিএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















