হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৪:৫৯, ৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার
ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচঙ্গের একটি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা।
এ নিয়ে এই ঘটনায় তিনজনের মৃত্যু হল। তারা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮), তার ছেলে খোকন (৭) ও দোলন আক্তার (২৮)।
জানা গেছে, মঙ্গলবার ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রী নিয়ে শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। বিকেলে রহমতপুর গ্রামের কাছে পাঁচকেরির হাওরে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও ৩ জন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দোলন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে।
বুধবার সকালে স্থানীয়রা হাওরে বাবা-ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। মরদেহ দুটি উদ্ধার করে দাফন করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, মঙ্গলবার নিখোঁজদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















