ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ৫ আগস্ট ২০২০

শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত

বুধবার (৫ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাসিন্দা রয়েছেন।   

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শাবির ল্যাবে বুধবার সিলেটের ৬২ টি, হবিগঞ্জের ৬১ টি ও সুনামগঞ্জের ৮২ টিসহ মোট ২০৫ টি নমুনা সংগ্রহ করা হয়। সেগুলোর মধ্যে ১৮৮ টি পরীক্ষা করে এই ৪৬ জনকে শনাক্ত করা হয়েছে।  এদের মধ্যে ১৭ জন সিলেট জেলার, হবিগঞ্জের ১২ জন এবং ১৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়