সিলেট প্রতিনিধি
আপডেট: ২১:৫৪, ৫ আগস্ট ২০২০
সিলেটের চৌহাট্টায় মোটরসাইকেলে বোমাসদৃশ্য বস্তু!
সিলেট নগরের চৌহাট্টা মোড়ে মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য একটি ডিভাইস থাকায় ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেয়া হয়েছে এসএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে। ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যায় নগরের চৌহাট্টা মোড়ের পূর্বদিকের পুলিশ চেকপোস্টের সামনে দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে বোমা বলে সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা, পুলিশের সিআরটিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ক্রাইমসিনের ফিতা টেনে ঘিরে রাখেন।
কোতোয়ালি থানা পুলিশের ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, মোটরসাইকেলে রাখা ডিভাইসটি দেখে বোমার মতো মনে হচ্ছে। তাই জায়গাটি ঘিরে রেখে আমরা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছি। তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবেন। এরপর জানা যাবে জিনিসটি বোমা নাকি অন্য কিছু।
তিনি বলেন, জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সারাদেশের মতো সিলেট নগরজুড়ে তৎপর রয়েছে পুলিশ। এরই মধ্যে মোটরসাইকেলে রাখা ডিভাইসটি দেখে আমাদের সন্দেহ হলো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম ও ট্রাফিক) জোতির্ময় সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি বোমা নিষ্ক্রিয়করণ দল যাচ্ছে। ওই ডিভাইসটি উদ্ধারের পর জানা যাবে এখানে আসলে কি রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে জানতে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















