ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৮, ৬ আগস্ট ২০২০
আপডেট: ১৩:৫৩, ৬ আগস্ট ২০২০

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়াল

করোনা মহামারীতে সারাদেশ জর্জরিত। প্রতিদিনই অনেকে ভাইরাসটি সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন। সিলেট বিভাগে এরই মধ্যে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মারা গেছেন ২ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে সিলেট জেলায় ৪১ জন ও সুনামগঞ্জে ১৭ জন। হবিগঞ্জে শনাক্ত হন ১২ জন। মৌলভীবাজারে এই সময়ে ৩৬ জন রোগী শনাক্ত হন। 

নতুন শনাক্ত ৬৮ জন নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৯৭ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৪৭৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৫০ জন, হবিগঞ্জে ১ হাজার ২২৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৫১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়