ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ৬ আগস্ট ২০২০

সোমবার থেকে লন্ডন-সিলেট রুটে বিমানের ফ্লাইট শুরু

আগামী সোমবার থেকে লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

সোমবার একটি ফ্লাইট লন্ডন থেকে রওয়ানা দিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।

মঙ্গলবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষাঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওসমানী বিমানবন্দরকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, সোমবার লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে আসবে। যে সব যাত্রীর করোনা পজেটিভ রয়েছে, তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে। আর যে সব যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে-সে সব যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে যাবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়