ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ৬ আগস্ট ২০২০

গলায় ফাঁস দিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের তোরাবি বিনতে হক নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার দিবাগত রাতে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, আমরা মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে রাগারাগির জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে অপমৃত্যুর মামলার লিখিততে তার বাবা উল্লেখ করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়