ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ৬ আগস্ট ২০২০

অপসারণ করা হয়েছে চৌহাট্টার বোমাসদৃশ্য বস্তুটি

সিলেটের চৌহাট্টা এলাকায় বোমাসদৃশ্য বস্তুটি মোটরসাইকেল থেকে অপসারণ করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তারা ওই বস্তুটি অপসারণ করে রেখেছেন।  পরীক্ষা- নিরীক্ষা বোঝা যাবে এটি আসলে কোনো বিস্ফোরক বা বোমা কি না।  এদিন বেলা ২ টার দিকে সিলেট ক্যান্টনমেন্ট থেকে তারা ঘটনাস্থলে পৌঁছান।

সিলেট মহানগর পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসেছে। তারা বিষয়টি দেখে পরবর্তী করণীয় ঠিক করবেন।

গতকাল (৫ আগস্ট) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের মধ্যে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর ফলে দেখা দেয় আতঙ্ক। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশপাশ এলাকার ঘিরে রাখেন। এরপর ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সদ্যসদ্যরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়