সিলেট প্রতিনিধি
শাবির ল্যাবে আরও ৫৪ জনের করোনা শনাক্ত
শুক্রবার (৭ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাসিন্দা রয়েছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘শাবির ল্যাবে শুক্রবার সিলেটের ১০৭ টি, হবিগঞ্জের ৩৮ টি ও সুনামগঞ্জের ৮৯ টিসহ মোট ২৩৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮৮ টি পরীক্ষা করে ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন সিলেট জেলার, হবিগঞ্জের ৯ জন এবং ২৮ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















