সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে আক্রান্ত প্রায় সাড়ে আট হাজার
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর সাথে সুস্থ হয়েছেন ৫ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে দুইজনের মৃত্যু ঘটে।
শনিবার (৮ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে সিলেট জেলায় ৩৯ জন ও সুনামগঞ্জে ২৮ জন। হবিগঞ্জে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারে এই সময়ে ১২ জন রোগী শনাক্ত হন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৩ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৫৮৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৯৬ জন, হবিগঞ্জে ১ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১৪২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ৮২০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৫৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















