সিলেট প্রতিনিধি
ওসমানীর ল্যাবে বিভাগের ৬১ জনের করোনা শনাক্ত
শনিবার (৮ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে বিভাগের প্রত্যেক জেলার বাসিন্দা আছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৬১ জনের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, মৌলভীবাজার জেলার ৩৩ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার একজন করে রয়েছেন। এদিন ওসমানীর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সিলেট জেলায় শনাক্ত ২৬ জনের মধ্যে ২৫ জনের বাড়িই সিলেট সদর ও সিটি করপোরশন এলাকায়। আর একজন গোলাপগঞ্জ উপজেলার। নতুনদের নিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৬০৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৯৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৪১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















