ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৩, ১০ আগস্ট ২০২০
আপডেট: ১৩:৫৫, ১০ আগস্ট ২০২০

লন্ডন-সিলেট রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু

দীর্ঘ এক মাস পর লন্ডন-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে ৬৭ জন যাত্রী নিয়ে বিজি-২০২ ‘অচিন পাখি’ এয়ারক্রাফটটি সিলেটে এসে পৌঁছায় ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, লন্ডন থেকে বিমানের ফ্লাইটটি ৬৭ জন যাত্রী নিয়ে সোমবার সকাল ১০টা ১০ মিনিটে সিলেটে এসে পৌঁছায়। যাত্রা বিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে।

তিনি জানান, সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইটটি দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর চালু হলো। এখন থেকে সপ্তাহের প্রতি সোমবার লন্ডন-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চলাচল করবে।

গত ১৬ জুলাই লন্ডন-সিলেট রুটে সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বলা হয়, লন্ডন থেকে দেশে আসা সিলেটের যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে অভ্যন্তরীণ ফ্লাইটে তাদের সিলেটে ফিরতে হবে।

বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। এতে প্রতিবাদের ঝড় ওঠে সিলেটেও। এরপর গত ৪ আগস্ট বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক পত্রে ১০ আগস্ট থেকে পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এদিকে, লন্ডন থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ওসমানী বিমানবন্দরে। যাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকবে, তাদের পাঠানো হবে আইসোলেশনে। আইসোলেশনের জন্য সিলেট নগরীতে হোটেল ফরচুন গার্ডেনকে নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, লন্ডন থেকে আসা সিলেটের যাত্রীদের মধ্যে যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, শরীরে করোনার উপসর্গ থাকবে, তাদের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়