ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩:৫৯, ১০ আগস্ট ২০২০
গোয়াইনঘাটে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ মো. সালমান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার দক্ষিণ রামনগর এলাকার মৃত আজিদ আলীর ছেলে।
রোববার (৯ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই আতিক উজ জামান জুনেল ও এএসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ কুনকিরি ফারুক আহমদ উচ্চ বিদালয়ের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাটে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
গোয়াইনঘাট থানাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















