ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪:০২, ১০ আগস্ট ২০২০
নৌকা শ্রমিকদের সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ
বিজিবি নৌকা আটক করায় রোববার সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছে নৌকা শ্রমিকরা। এসময় তারা বিজিবি'র লালাখাল ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে চাঁদা আদায়সহ চেরাচালানে সহযোগিতারও অভিযোগ করেছেন।
জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর লালাখাল খেয়াঘাট সংলগ্ন এলাকা হতে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের সদস্যরা সকাল ৯টায় তিনটি নৌকা আটক করে নিয়ে যায়। এসময় তারা কয়েকজন শ্রমিককে মারধর করে। এঘটনার প্রতিবাদে শ্রমিক ও নৌকা মালিকরা সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে।
সড়ক অবরোধের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ড তপন কান্তি, এস.আই প্রদীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন এবং নৌকা ছেড়ে দেওয়ার আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।
এদিকে সড়ক অবরোধ করায় যাত্রীবাহি বাস, লেগুনা, হিউম্যান হুলার, রোগী বহনকারী গাড়ী, এ্যাম্বুলেন্স, মালবাহি ট্রাক, পিকআপ এই সড়কে আটকা পড়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















